২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপসি ডিআরউই ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দৈনিক ইনকিলাব

পেপসি ডিআরইউ আন্তঃহাউস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেছে দৈনিক ইনকিলাব। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার গ্রুপ ম্যাচে দৈনিক খবরপত্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইনকিলাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ইনকিলাব (৪৯/২) কম উইকেট হারানোর সুবাদে খবরপত্রকে (৪৯/৩) পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাখাওয়াত হোসেন বাদশা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন বিডিনিউজের এডিটর ইন চীফ আলমগীর হোসেন।

দিনের অন্যান্য ম্যাচে বিডিনিউজ (৯৩/৩) ৫১ রানে দৈনিক আমাদের সময়কে (৪২/৫), ডেইলী স্টার (৪৫/০) পাঁচ উইকেটে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (৪২/৫), আবাস (৩০/০) একই ব্যবধানে দৈনিক বাংলাবাজার পত্রিকাকে (২৫/৫) এবং ডেইলী ইন্ডিপেন্ডেন্ট (৯৬/১) ৪২ রানে দৈনিক মানব জমিনকে (৫৪/৩) হারিয়েছে।

চারটি ম্যাচের সেরা খেলায়াড় নির্বাচিত হন যথাক্রমে বিডিনিউজের আতাউল গনি সুমন, ডেইলী স্টারের রাবিদ ইমাম, আবাসের শাহনেওয়াজ দুলাল এবং ইন্ডিপেন্ডেন্ট’র মুজিব মাসুদ।

এছাড়া দৈনিক সমকাল এবং নিউ এজ যথাক্রমে দেশবাংলা এবং যায় যায় দিনের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে।