২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপসি ডিআরইউ ক্রিকেটে বিডিনিউজের শুভসূচনা

সংবাদ সংস্থা বিডিনিউজ পেপসি ডিআরইউ আন্তঃহাউস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার নিজেদের প্রথম ম্যাচে বিডিনিউজ ৫১ রানের বড় ব্যবধানে হারায় দৈনিক আমাদের সময়কে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

টসে জিতে বিডিনিউজের অধিনায়ক জাহিদ নেওয়াজ জুয়েল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ছয় ওভারে বিডিনিউজ তিন উইকেট হারিয়ে ৯৩ রানের বড় স্কোর গড়ে তোলে। দলের পক্ষে আতাউল গনি সুমন দু’টি চার এবং দু’টি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৩০ রান (অবসর) করেন। এছাড়া ফরিদ আহমেদ সাজু করেন ১৭ রান।

জবাবে দৈনিক আমাদের সময় নির্ধারিত ছয় ওভারে মাত্র ৪২ রানে অল আউট হয়ে যায়। বিডিনিউজের অধিনায়ক জাহিদ নেওয়াজ জুয়েল ও ফরিদ আহেমদ একটি করে উইকেট লাভ করেন। বিডিনিউজের আতাউল গনি সুমন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

বিডিনিউজ মঙ্গলবার তাদের পরবর্তী ম্যাচে দৈনিক আজকের কাগজের মুখোমুখি হবে।