২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপসি ডিআরইউ আন্তঃহাউস ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার থেকে শুরু হয়েছে পেপসি ডিআরইউ আন্তঃহাউস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভেরেজ লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস।

উদ্বোধনী দিনের খেলায় দৈনিক সংগ্রাম আট উইকেটে বাংলাদেশ সংবাদ সংস্থাকে, দৈনিক আমার দেশ ৬৫ রানে দৈনিক বাংলাবাজার পত্রিকাকে, দৈনিক ভোরের কাগজ ৮৭ রানে দেশ বাংলাকে, আজকের কাগজ ৬৩ রানে আমাদের সময়কে, এনটিভি পাঁচ উইকেটে ভোরের ডাককে, জনকন্ঠ ২১ রানে ডেইলী ইন্ডিপেন্ডেন্টকে, এবং নয়া দিগন্ত ৪০ রানে যায় যায় দিনকে হারিয়েছে।