২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিভাগীয় খো খো প্রতিযোগিতায় মুন্সীগঞ্জ চ্যাম্পিয়ন

পেপসি আন্তঃবিভাগীয় খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

রোববার ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মুন্সীগঞ্জ জেলা ১৩-১২ পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

প্রতিযোগিতায় বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তৃতীয় স্থান লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন্সীগঞ্জের শিল্পী আখতার।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কে জে হামিদা খানম এবং সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানা।