ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩৪৬
জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেনের জোড়া শতকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৬ রান করেছে অস্ট্রেলিয়া।
ল্যাঙ্গার ১০৫ এবং হেইডেন ১৩৮ রান করে আউট হন। ক্লার্ক ২০ এবং গিলক্রিস্ট ৮ রান নিয়ে বর্তমানে ক্রিজে রয়েছেন।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পুরোপুরি বিঘ্নিত হয়।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৭৩ রান করে।
