২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে ভারতের অসাধারণ ব্যাটিং প্রদর্শনী, ৩ দিনের ম্যাচ ড্র

জিম্বাবুয়ে বোর্ড একাদশ এবং ভারতের মধ্যেকার ৩ দিনের ম্যাচটি ড্র হলেও চমৎকার ব্যাটিং প্রদর্শন করেছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জিম্বাবুয়ের করা ২৯৪ রানের জবাবে প্রথম ইনিংসে তারা ৫৭২ রান করে।

মঙ্গলবার থেকে বুলাওয়াতে জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যেকার টেস্ট সিরিজ শুরু হবে।

৩ দিনের ম্যাচের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৯৪ রান করে। ইব্রাহিম ১৬৯ এবং দেবাংগাওয়া ৬০ রান করেন। ভারতের পক্ষে কুম্বলে ৫ টি উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ৫৭২ রান করে ভারত। বীরেন্দার শেওয়াগ ১২৩, গাম্ভির ১২৬ এবং রাহুল দ্রাবিড় ১০৮ রান করে। এছাড়া গাঙ্গুলি ৪৬, কার্তিক ৪০ এবং কুম্বলে ৬১ রান করে।