২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীস, পোল্যান্ড ও পর্তুগালের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হতে পারে: ব্লাটার

আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)’র সাথে নিজেদের ঘরোয়া ফুটবলের আইনগুলো সামঞ্জস্যপূর্ন করে তৈরি না করলে গ্রীস, পোল্যান্ড এবং পর্তুগালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফিফা বস সেপ ব্লাটার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ব্লাটার জানান, কেনিয়ার ফুটবল অঙ্গনে সরকারি হস্তক্ষেপের বিষয়টিও মনিটর করছে ফিফা এবং তাদের ঘর গোছানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। তবে নির্বাহী কমিটির সভা শেষে ব্লাটার এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণত কোন দেশের নিজস্ব আইন ফিফার সাথে জটিলতা সৃষ্টি করে।

ফিফা’র ধারনা, পর্তুগালের জাতীয় লিগে অতিমাত্রায় একনায়কতন্ত্র চলছে এবং পোল্যান্ডেও ফুটবল অঙ্গনে কর্মকর্তা নিয়োগ এবং বরখাস্ত করার ক্ষেত্রে চলছে সরকারের নগ্ন হস্তক্ষেপ। ব্লাটার জানান, কেনিয়ার ফুটবলের অবস্থা উন্নতির জন্য আরও সময় দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থার উন্নয়নে আরও তিন মাস অপেক্ষা করা হবে।

জাপানে আগামী ডিসেম্বেরে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশীপে ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলের অংশগ্রহণ করতে না দেয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগেরও সমালোচনা করেন ব্লাটার।

এদিকে একজন ব্যক্তির একসাথে কয়েকটি ক্লাবের মালিকানা গ্রহণ, খেলোয়াড়দের দল বদলে এজেন্টদের ভূমিকা, ফুটবলে দুর্নীতি, অবৈধ বাজি ইত্যাদি বিষয় মনিটর করার জন্য ফিফা একটি টাস্কফোর্স গঠনেরও চিন্তাভাবনা করছে। সোমবার ফিফার ৫৫তম কংগ্রেসে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হতে পারে। সোমবারের কংগ্রেসে পূর্ব তিমুর এবং কমরো আইল্যান্ডের আবেদন গৃহীত হলে ফিফার সদস্য সংখ্যা দাঁড়াবে ২০৭ এ।