স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বে রেসিডেন্সিয়াল মডেল ও মিরপুর বাংলা স্কুল
প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে শেষ দু’টি দল হিসেবে শনিবার জায়গা করে নিয়েছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়।
মিরপুর ন্যাশনাল বাংলা বিদ্যালয় মাঠে শনিবার চার নম্বর জোনে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২-১ গোলে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চুড়ান্ত পর্বে ওঠে যায়। বিজয়ী দলের অনিন্দ ও অমিত একটি করে গোল করেন। সেন্ট জোসেফের অমিত একটি গোল পরিশোধ করেন।
একই মাঠে জোনের অপর খেলায় মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৫-৩ গোলে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়কে হারায়। নির্ধারিত সময় খেলাটি গোলশুন্যভাবে শেষ হয়।
আজকের বিজয়ী দু’টি দল ছাড়াও এর আগে আরও আটটি দল চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। চুড়ান্ত পর্বে মোট দশটি দল অংশগ্রহন করবে। চুড়ান্ত পর্বে উন্নীত দলগুলো হচ্ছে-
জোন ১-শহীদ নবী উচ্চ বিদ্যালয়, খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়।
জোন ২-দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়, সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়।
জোন ৩-গভঃ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়।
জোন ৪-রেসিডেন্সিয়াল মডেল কলেজ এন্ড স্কুল, মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়।
জোন ৫-এমারত হোসেন উচ্চ বিদ্যালয়, কামারপাড়া উচ্চ বিদ্যালয়।
