২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লীগ

পরাজয় দিয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন রাইজিং স্টার কাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কাবটি ০-৩ গোলে গতবারের প্রিমিয়ার লীগ থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া শতদল ক্লাবের কাছে পরাজিত হয়।

প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের শুরুতেই ৫ম মিনিটে মামুনের দেওয়া গোলে এগিয়ে যায় শতদল। এরপর ৩১ মিনিটে রাজার দেয়া গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে শতদলের শরীফ বলকে জালে পাঠিয়ে গোলের ব্যবধানকে

আরো বাড়িয়ে দেয়।

বিকেল তিনটার নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান প্রবল বৃষ্টির কারণে শুরু হয় পাঁচটায়। উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মাজেদুল হক।

এবারের প্রথম বিভাগ ফুটবল লীগে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো শতদল কাব, রাইজিং স্টার কাব, মাদারবাড়ি উদয়ন সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম বন্দর কর্তৃপ ক্রীড়া সমিতি, কাস্টমস এক্্রাইজ এন্ড ভ্যাট কাব, বাকলিয়া ক্রীড়া সংস্থা, মোহমেডান স্পোর্টিং কাব ব্লুজ, আবাহনী লিমিটেড জুনিয়র এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

রোববার মাদারবাড়ি উদয়ন সংঘ বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী লিমিটেড জুনিয়র মুখোমুখি হবে।