গোলাম কুদ্দুস চৌধুরী এশিয়ান ভলিবল করফেডারেশনের পরিচালক নির্বাচিত
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী এশিয়ান ভলিবল কনফেডারেশনের পরিচালক নির্বাচিত হয়েছেন।
চীনে অনুষ্ঠিত এশিয়ান ভলিবল কনফেডারেশনের সাধারণ সভায় পরিচালক হিসেবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস চৌধুরীর নাম ঘোষনা করা হয়। গোলাম কুদ্দুস চৌধুরী বিগত চার বছর এশিয়ান ভলিবল কনফেডারেশনের ফিন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
