ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দৃঢ় প্রতিরোধ, অস্ট্রেলিয়া ১১২/০
জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেনের চমৎকার ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া কোন উইকেট না হারিয়ে ১১২ রান করেছে। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা দেরিতে শুরু হতে পারে।
ল্যাঙ্গার ৭৫ এবং হেইডেন ৩২ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে টেলএন্ডারদের নৈপুণ্যে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৩৭৩ রান করে। প্রথম দিনের ৩১৯ রান থেকে দলকে এগিয়ে নিয়ে যান শেষের সারির ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে তাদের প্রথম উইকেট পড়ে ৩২৫ রানে। এরপর জাইলস এবং হার্মিসন দলের হাল ধরেন। ইংল্যান্ডের নবম উইকেট পড়ে ৩৪৫ রানে। এরপর ৩৭৩ পর্যন্ত টেনে নিয়ে যান হগার্ড এবং হার্মিসন।
ইংল্যান্ডের পক্ষে সর্ব্বোচ্চ রান করেন স্ট্রাস। তিনি ১২৯ রান করেন। এছাড়া ট্রেসকোথিক ৪৩ এবং ফ্লিনটফ ৭২ রান করেন।
