২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে শুরু হচ্ছে পেপসি ডিআরইউ ক্রিকেট

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ব্যবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রোববার থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে পেপসি ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এই সিক্স-এ-সাইড টুর্নামেন্টের উদ্বোধন করবেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস।

ডিআরইউ সম্পাদক শওকত হোসেন বাদশা শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মোহাম্মদ শফিকুল করিম, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস এবং ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মনোয়ার হক।

সাত দিনব্যাপী টুর্নামেন্টের প্রথম দিন আটটি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ২৩টি মিডিয়া হাউস আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

রিপোর্টার্স ইউনিটির সদস্যরাই কেবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে। তবে প্রতিটি দল অন্য হাউস থেকে ডিআরউই সদস্য, এমন তিনজন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে।

টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে দুই লাখ ৩০ হাজার টাকা। এরমধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দেবে দুই লাখ টাকা। প্রতিটি দলের খেলোয়াড়দের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জার্সি দেয়া হবে।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-

গ্রুপ ১-ডেইলি স্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা, দৈনিক সংগ্রাম

গ্রুপ ২-দৈনিক সমকাল, ভোরের কাগজ, দৈনিক দেশবাংলা

গ্রুপ ৩-নয়া দিগন্ত, নিউ এজ, দৈনিক যায় যায় দিন

গ্রুপ ৪-আমার দেশ, আবাস, বাংলাবাজার পত্রিকা

গ্রুপ ৫-চ্যানেল আই, ইনকিলাব, খবরপত্র

গ্রুপ ৬-আজকের কাগজ, আমাদের সময়, বিডিনিউজ

গ্রুপ ৭-জনকন্ঠ, মানবজমিন, ইন্ডিপেন্ডেন্ট

গ্রুপ ৮-এনটিভি, ভোরের ডাক