২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে হারিয়ে ফাইনালে ক্লিস্টার্স

ইউএস ওপেনের মহিলা এককে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে রুশ তরুণী মারিয়া শারাপোভাকে হারিয়ে বেলজিয়ামের কিম ক্লিস্টার্স ফাইনালে পৌঁছে গেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 10:07 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

২২ বছর বয়সী ক্লিস্টার্স শনিবার ফাইনালে ফ্রান্সের ম্যারি পিয়ার্সের মুখোমুখি হবেন। এর আগে প্রথম সেমিফাইনালে ম্যারি পিয়ার্স রাশিয়ার এলিনা ডেমেনটিয়েভাকে ৩-৬, ৬-২, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হন।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অধিকারী ক্লিস্টার্স ৬-২, ৬-৭ (৪-৭), ৬-৩ সেটে হারিয়ে দেন।

জয়লাভের পর ক্লিস্টার্স বলেন, খেলাটা অনেক কঠিন ছিল। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। মনে হচ্ছে, এখানে খুব বেশি খারাপ খেলিনি।

শনিবারের রেকর্ড দুই দশমিক দুই মিলিয়ন ডলারের ফাইনালের ফলাফল যাই হোক না কেন, ক্লিস্টার্স সোমবারের র‌্যাঙ্কিংয়ে তৃতীয়স্থানে উঠে যাবেন।