ইনজুরির কারণে মাশরাফির সাথে দেশে ফিরছেন তাপস বৈশ্যও
ইনজুরির কারণে মাশরাফির সাথে তাপস বৈশ্যও দেশে ফিরে আসছেন। শ্রীলংকা থেকে শনিবার এ দু ক্রিকেটার ঢাকা ফিরবেন।
কোমরের ইনজুরির কারণে দেশে ফিরতে হচ্ছে মাশরাফিকে। সুস্থ্য হতে তার ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বাংলাদেশ দলের এ শোক কাটতে না কাটতেই নতুন শোক এলো তাপশ বৈশ্যের ইনজুরি। পায়ের গোড়ালির ব্যাথা বেড়ে যাওয়ায় তাকেও দেশে ফিরতে হচ্ছে।
এদিকে বৃহষ্পতিবার মাশরাফির বদলি খেলোয়াড় হিসেবে তালহা জুবায়ের শ্রীলংকা রওয়ানা হয়েছেন। তবে তাপসের বদলি খেলোয়াড় এখনো ঠিক হয়নি।
