প্রিমিয়ার ফুটবলের গতবারের রানার্স আপ শেখ রাসেল এবার পঞ্চম
গতবারের প্রিমিয়ার ফুটবলের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র এবার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পঞ্চম স্থানে থেকে লিগ অভিযান শেষ করল।
বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-২ গোলে হারিয়েছে দিপালী যুব সংঘকে।
১৮ ম্যাচে সাতটি জয়, ছয়টি ড্র এবং পাঁচটি পরাজয় নিয়ে শেখ রাসেলের সংগ্রহ ২৭ পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় পর্বে সরাসরি নয়টি পরাজয়সহ পুরো লিগে ১৬টি ম্যাচে হেরেছে দিপালী। অবশ্য তারা দু’টি ম্যাচে ড্র করতে সক্ষম হয়।
বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য প্রথম দিপালীই এগিয়ে যায় রুবেলের গোলে। সাত মিনিটে ডান পায়ের শটে গোল করেন রুবেল (১-০)।
ছয়মিনিট পর প্লেসিং শটে গোল করে শেখ রাসেলের হয়ে খেলায় সমতা ফেরান বুলবুল এবং ২৯ মিনিটে নয়ন দলের পক্ষে করেন দ্বিতীয় গোল (২-১)।
৫৮ মিনিটে দিপালীর তিনজন খেলোয়াড়কে কাটিয়ে তৃতীয় গোলটি করেন বুলবুল (৩-১)। ৭৪ মিনিটে দিপালীর জাপানী উইংগার ইহারার ফ্রিকিক থেকে বল পেয়ে ব্যবধান কমান উগান্ডার স্ট্রাইকার ম্তুবি ইদ্রিস।
