ফিফা রেফারি টেস্ট সোমবার শুরু
বাংলাদেশ ফুটবল ফেডারেশন দু’দিনব্যাপী ফিফা রেফারি টেস্টের জন্য তিনজন রেফারি ও ছয়জন সহকারি রেফারি নির্বাচিত করেছে।
তিন রেফারি হলেন-রামকৃষ্ণ ঘোষ, তৈয়ব হাসান সামসুজ্জামান এবং আব্দল হান্নান হিরণ। সহকারী রেফারিরা হলেন-শহিদুল ইসলাম বাচ্চু, মাহবুবুর রহমান, নৃপেন রায় চৌধুরী, শহিদুল ইসলাম লালু, আব্দুল মান্নাফ সরকার এবং আমানত আলী হায়দার।
দু’দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা হবে। দ্বিতীয় দিন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নির্বাচিতদের ফিটনেস ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
