২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে এমারত হোসেন ও কামারপাড়া স্কুল

প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে পাঁচ নম্বর জোন থেকে চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে এমারত হোসেন উচ্চ বিদ্যালয় ও কামারপাড়া উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বৃহস্পতিবার এদু’টি দল নিজ নিজ খেলায় জয়ী হয়ে চুড়ান্ত পর্বে ওঠে গেছে।

দু’টি খেলাই অনুষ্ঠিত হয় উত্তরা আর্মড পুলিশ মাঠে। এমারত হোসেন উচ্চ বিদ্যালয় ১০-০ গোলে স্কলাস্টিকাকে এবং কামারপাড়া উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে বাড্ডা আলাতুন্নেসা উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।

এ পর্যন্ত মোট আটটি দল চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। চুড়ান্ত পর্বের খেলা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।