২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ রফিককে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা

শ্রীলংকায় অনুশীলনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর এবং ফিজিও পল ক্লোজের সাথে বাকবিতন্ডা এবং বাজে ব্যবহারের জন্য বুধবার দেশসেরা স্পিনার মোহাম্মদ রফিককে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছে ট্যুর ম্যানেজমেন্ট কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এর আগেও রফিক একই ধরনের কান্ড ঘটিয়েছেন। সেসব আচরনের কথা মাথায় রেখেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন টিম অপারেশনস ম্যানেজার এবং অধিনায়ক। রফিক অবশ্য পরে তার এই আচরনের জন্য দুঃখপ্রকাশ করেছেন।