২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে ফরাসগঞ্জ ও আরামবাগ যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ষষ্ঠ এবং আরামবাগ ক্রীড়া সংঘ সপ্তম অবস্থানে থেকে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ শেষ করল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি দু’দল। ম্যাচটি গোলশুন্যভাবে শেষ হয়।

দু’দলের মধ্যেকার প্রথম লড়াইটিও গোলশুন্য ড্র হয়। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে লিগে প্রথম আপসেট ঘটানো ফরাশগঞ্জ ১৮ ম্যাচে সংগ্রহ করেছে ২৩ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট অর্জন করে রেলিগেশনের হাত থেকে বেঁচে গেছে আরামবাগ।

এবারের প্রিমিয়ার লিগ থেকে দিপালী যুব সংঘ, ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ইতিমধ্যে প্রথম বিভাগে নেমে গেছে।