২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের চুড়ান্ত পর্বে গভ. ল্যাবরেটরি ও বায়ের বাজার

গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয় বুধবার প্রাণ কোলা মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ধানমন্ডি ক্লাব মাঠে তিন নম্বর জোনের খেলায় গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলকে হারিয়ে চুড়ান্ত পর্বে ওঠে। একই জোনের অপর খেলায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে রাজধানী উচ্চ বিদ্যালয়কে।

এদিকে উত্তরা আমর্ড পুলিশ মাঠে পাঁচ নম্বর জোনে স্কলাস্টিকা ২-২ গোলে আইএএস’র সাথে ড্র করলেও স্কলাস্টিকার গ্রুপ সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। একই মাঠে অপর খেলায় কামারপাড়া উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে উত্তরা উচ্চ বিদ্যালয়কে।