২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এবিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২১ সেপ্টেম্বর থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

প্রতিযোগিতায় ২০টি দল অংশগ্রহন করবে।

অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে ১৩ টি দল তাদের এন্ট্রি জমা দিয়েছে এবং বাকি সাতটি দলের মধ্যে কয়েকটি সার্ভিসেস ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

অংশগ্রহনকারী দলসমূহ : বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী, গতবারের রানার্স আপ ফরিদপুর, বাংলাদেশ নৌবাহিনী, ঢাকা, বিকেএসপি, রাজশাহী, বাংলাদেশ বিমানবাহিনী, কুমিল্লা, যশোর, দিনাজপুর, বাংলাদেশ রেলওয়ে, ময়মনসিংহ, গাজীপুর, বাংলাদেশ পুলিশ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গাইবান্ধা।