আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে হেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে বুধবার ডিজুস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেছে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিজয়ী দলের সোহেল ও রানা একটি করে গোল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৌহিদ একটি গোল পরিশোধ করেন।
