অ্যাসেজের চূড়ান্ত লড়াইয়ে অস্ট্রেলিয়া পাঁচ বোলার নিয়ে খেলবে
অ্যাসেজ সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ওভালে। এ ম্যাচ জেতার জন্য মরিয়া অস্ট্রেলিয়া।
সেজন্য দলে পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম জানান, ওভাল টেস্টে নির্বাচকরা দলে তিনজন পেস বোলার এবং লেগ স্পিনার শেন ওর্য়ান ও স্টুর্য়াট ম্যাকগিলকে দলে অর্ন্তভূক্ত করেছে।
অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার গ্লিন ম্যাকগ্রাথ এর শারীরিক সুস্থতার ওপর বোলিং পরিকল্পনার অনেক কিছু নির্ভর করছে। ডান কনুইয়ের ইনজুরিতে ভুগছেন তিনি। বৃহস্পতিবার যদি ম্যাকগ্রাথ সুস্থ হয়ে মাঠে নামেন তাহলে তার আক্রমণের সাথে যোগ হবে দুই পেসার ব্রেট লি এবং শন টেইট। সাথে থাকছে দুই স্পিনার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
