২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপসি-ডিআরইউ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর

ঢাকা রিপোর্টাস ইউনিটির ব্যবস্থাপনায় ১১ সেপ্টেম্বর থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে পেপসি-ডিআরইউ আন্তঃ হাউস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস।

টুর্নামেন্টে ২২টি জাতীয় দৈনিক সংবাদপত্র এবং দু’টি স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহন করবে।