দ্বিতীয় বিভাগ দাবা লিগে মনিপুর দাবা ক্লাব চ্যাম্পিয়ন
মনিপুর দাবা ক্লাব দ্বিতীয় বিভাগ দাবা লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। মঙ্গলবার লিগের অষ্টম রাউন্ড শেষে মনিপুর দাবা ক্লাবের সংগ্রহ ২৩ পয়েন্ট।
সাড়ে ১৯ পয়েন্ট নিয়ে রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা রানার্স আপ এবং ১৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে। শীর্ষ দু’টি দল আগামী বছর প্রথম দাবা লিগে অংশগ্রহন করবে।
