স্কুল ফুটবলের চুড়ান্ত পর্বে দোলাইপাড় এবং সেগুনবাগিচা স্কুল
প্রাণ কোলা স্কুল ফুটবলের চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে দোলাইপাড় উচ্চ বিদ্যালয় এবং সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার দুই নম্বর জোনে দোলাইপাড় এবং সেগুনবাগিচা স্কুল নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
দু’টি ম্যাচই বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় দোলাইপাড় উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে নবকুমার ইনস্টিটিউটিকে এবং সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় একমাত্র গোলে হারায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে।
উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠে পাঁচ নম্বর জোনের এ গ্রুপে এমারত হোসেন উচ্চ বিদ্যালয় ১-০ গোলে কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়কে হারায়, বি গ্রুপে কাঁচকুরা উচ্চ বিদ্যালয় এবং বাড্ডা আলাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
