২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পির্য়াস, আগাসি ও ডেভেনপোর্ট

ফ্রান্সের ম্যারি পিয়ার্স ইউএস ওপেনের প্রমীলা টেনিসে সোমবার সপ্তম বাছাই বেলজিয়ামের জাস্টিন হেনিন হার্ডেনকে ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করে কোর্য়াটার ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

৩৫ বছর বয়সী দু’বার চ্যাম্পিয়ন আন্ড্রে আগাসি ৬-৩, ৬-৪, ৬-৭, ৪-৬, ৬-২ সেটে বেলজিয়ামের জেভিয়ার ম্যালিসিকে পরাজিত করে টানা পাঁচবার কোর্য়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।

মহিলাদের দ্বিতীয় ও তৃতীয় বাছাই লিন্ডসে ডেভেনপোর্ট এবং এমেলি মোরেসমো কোর্য়াটার ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। ষষ্ঠ বাছাই গত বছরের রানার্স আপ রাশিয়ার এলেনা দিমেনতিয়েভাও এগিয়ে রয়েছেন। ডেভেনপোর্ট ১৯৯৮ সালে ইউএস ওপেন জেতার গৌরব অর্জন করেছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।