২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক মাসকট প্রতিযোগিতার শীর্ষে তিব্বতের ধাবমান হরিণ

চীনে ২০০৮ অলিম্পিকের মাসকট প্রতিযোগিতায় বিশ্বের প্রায় বিলুপ্ত প্রাণী তিব্বতের এন্টিলপ (হরিণ) এখন জায়েন্ট পান্ডা থেকে অনেকটা এগিয়ে আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

আগামী ১২ নভেম্বর মাসকটের নাম ঘোষণা করা হবে।

২৯তম অলিম্পিক প্রতিযোগিতা ২০০৮ সালের আগস্ট মাসে চীনে অনুষ্ঠিত হবে। বিশ্বের প্রায় সকল দেশই এতে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। তীব্র প্রতিদ্বন্ধীতা এবং ঐসব প্রাণীর উন্নত ডিজাইনের কারণেই গেমসের মাসকট নির্বাচন বিলম্বিত হচ্ছে।

তিব্বতের ধাবমান হরিণ ছাড়াও মাসকট প্রতিযোগিতায় অন্যান্য প্রাণীদের মধ্যে এগিয়ে রয়েছে জায়েন্ট পান্ডা, চায়নার বাঘ, গোল্ডেন মাঙ্কি এবং লাল জুটির সারস। তবে সর্বশেষ ইন্টারনেট জরিপে তিব্বতের হরিণ সবার শীর্ষে অবস্থান করছে।

কুইংহাই-তিব্বতের উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ হতে ৫৫০০ মিটার উপরে তিব্বতের এন্টিলপদের বিচরণ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।