অসুস্থ মায়ের পাশে বাশার
অসুস্থ মাকে দেখতে সোমবার বিকেলে শ্রীলংকা থেকে ঢাকা ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার।
বিমানবন্দর থেকে বাশার মাকে দেখতে সরাসরি সোহরওয়ার্দ হাসপাতালে যান।
হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাশারের মাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শ্রীলয়কায় অবস্থানরত বাংলাদেশ দলে যোগ দেয়ার জন্য বাশারের পুনরায় বুধবার রাতে দেশত্যাগ করার কথা রয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট।
