পশ্চিমা হেয়ার স্টাইলের জন্য ফুটবলারদের নিষিদ্ধ করবে ইরান
পশ্চিমা ধাঁচের হেয়ার স্টাইল এবং পোশাক ব্যবহারের জন্য ফুটবলারদের নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ)। খবর বার্তা সংস্থার।
ফুটবল ফেডারেশনের সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আলীপুর জানান, ফুটবলারদের পশ্চিমা হেয়ার স্টাইল, পোশাক এবং সৌখিন নেকলেস স্টেডিয়াম ও টেলিভিশন দর্শকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
ইরানের প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহনকারী ছয়টি দলের কাছে এ ব্যাপারে একটি সার্কুলার প্রেরণ করা হয়েছে। সার্কুলারে ছয়টি শর্ত রয়েছে। ইসলামী সংস্কৃতির পরিপন্থী কর্মকান্ডের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে, এমনকি লিগ ও জাতীয় পর্যায়ের সব ধরনের ফুটবলে নিষিদ্ধ করা হতে পারে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
ইরান গত মাসে খ্যাতনামা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা’র সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তির আওতায় ইরান জাতীয় ফুটবল দলের সদস্যরা এই প্রতিষ্ঠানের পোশাক ব্যবহার করবেন। কিন্তু তা সত্ত্বেও খেলোয়াড়দের আঁটসাট ট্রাউজার এবং টি শার্ট ব্যবহারেও নিষেদ্ধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এ ধরনের একটি উদ্যোগ নিলেও তা কার্যকরা হয়নি। কিন্তু বর্তমান কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ’র সময়ে বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
