২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের ২য় রাউন্ডে খিলগাঁও মডেল ও শহীদ নবী স্কুল

প্রাণ কোলা স্কুল ফুটবলের দুই নম্বর জোন থেকে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এবং শহীদ নবী উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে সোমবার ডি গ্রুপের চ্যাম্পিয়ন খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় ৭-০ গোলে এ গ্রুপের চ্যাম্পিয়ন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়কে এবং সি গ্রুপের চ্যাম্পিয়ন শহীদ নবী উচ্চ বিদ্যালয় আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।

ধানমন্ডি ক্লাব মাঠে তিন নম্বর জোনের সি গ্রুপে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস বিদ্যালয় এবং রাজধানী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এছাড়া ডি গ্রুপে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ ৩-০ গোলে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।

মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল মাঠে চার নম্বর জোনের সি গ্রুপে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ৪-১ গোলে মনি কানন উচ্চ বিদ্যালয়কে, ডি গ্রুপে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ৯-০ গোলে সাউথ ব্রীজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

উত্তরা আমর্ড পুলিশ মাঠে পাঁচ নম্বর জোনের সি গ্রুপে উত্তর খান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে উত্তরা উচ্চ বিদ্যালয়কে এবং ডি গ্রুপে স্কলাস্টিকা একই ব্যবধানে হারিয়েছে সেনাপল্লী উচ্চ বিদ্যালয়কে।