২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিল টেনিস মহিলা এককে বৃষ্টি চ্যাম্পিয়ন

মেট্রো গ্রুপ উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টের মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন লালবাগ একাডেমির বৃষ্টি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

উডেন ফ্লোর জিমনেশিয়ামে সোমবার তিনি ৪-৩ সেটে একই দলের বিন্তিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

মহিলাদের দলগত ইভেন্টে আবাহনী লিমিটেড ৩-০ সেটে পটুয়াখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বালকদের দলগত বিভাগে নড়াইল ও বর্ণ টেবিল টেনিস ক্লাব যথাক্রমে জাগরণী ও বিমানকে হারিয়েছে।

এছাড়া বালক এককে জয় পেয়েছে রাকিন, পাপ্পু, রিপন, মোস্তফা, এডিসন, মাহবুব, গৌতম ও মেহেদী।