মঙ্গলবার থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজুইস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডিজুইস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যারয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ মোট আটটি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে।
জাতীয় এবং প্রথম বিভাগ ফুটবলের অনেক খেলোয়াড় এতে অংশ নেবে। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
