২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেট আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রাঙ্কারের পদত্যাগ

ওয়েস্ট উইন্ডিজে ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজক কমিটির চেয়ারম্যান রলি ব্রাঙ্কার পদত্যাগ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বার্বাডোজ এবং ওয়েস্ট উইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রাঙ্কার শনিবার সেন্ট কিটসে আয়োজক কমিটির এক সভায় কোন কারণ উল্লেখ না করে পদত্যাগপত্র পেশ করেন। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেনেথ গর্ডন তার পদত্যাগপত্র গ্রহন করেছেন। ব্রাঙ্কার ছাড়াও আয়োজক কমিটির বেশ কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন।

ব্রাঙ্কার ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। ওয়েস্ট উইন্ডিজে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে ব্রাঙ্কারের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট কেনেথ গর্ডন।

সেন্ট কিটসে ৫ সেপ্টেম্বর আরেকটি সভায় মিলিত হবেন ক্যারিবিয়ান ক্রিকেট কর্তাব্যক্তিরা। এ সভাতেই ব্রাঙ্কারের উত্তরসূরী নির্বাচন করা হবে।