মাতাল হয়ে গাড়ী চালাতে গিয়ে কলম্বিয়ান ফুটবলার গ্রেফতার
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জায়রো কাস্টিলোকে তিন মাস আগে এক গাড়ী দুর্ঘটনায় দুই মহিলাকে হত্যার অভিযোগে সাজা দেওয়া হয়েছিল।
কাস্টিলো রোববার দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় মাতাল অবস্থায় গাড়ী চালাতে গিয়ে আবারও পুলিশের হাতে গ্রেফতার হন।
২০০১ সালে একটি পিকআপ ট্রাক দ্রুত চালাতে গিয়ে ট্রাফিক লাইট অমান্য করে খুঁটির সাথে গিয়ে ধাক্কা খেয়ে একটি ট্যাক্সির ওপর গিয়ে পড়ে। পিকআপে তার সাথে থাকা দুই বোন দুর্ঘটনায় নিহত হন।
জুনের ১৩ তারিখ তাকে দোষী সাব্যস্ত করে বিচারক ৩৬ মাস কারাদন্ড দেয়। কিন্ত কাস্টিলা মদ পান কিংবা গাড়ী চালাবে না শর্তে প্যারোলে মুক্তি পায়।
কাস্টিলা সাজা পাওয়ার আগ পর্যন্ত স্পেনের রিয়েল মাদ্রিদ ক্লাবে নিয়মিত খেলতেন। তিনি বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাই এর জন্য কলম্বিয়ার জাতীয় দলের জন্যও মনোনীত হয়েছিলেন। এখন আবার কারাগার প্রকোষ্ঠে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
