২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে হারিয়ে ব্রাজিল আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো

অ্যাড্রিয়ানোর হ্যাট্রিকের ওপর ভর করে ব্রাজিল ৫-০ গোলে চিলিকে গুড়িয়ে দিলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ব্রাজিল জার্মানীতে ২০০৫ বিশ্বকাপ ফুটবলে নিজেদের অংশগ্রহন নিশ্চিত করলেও চিলির সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেল।

মেইন গ্যারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিলের রক্ষনভাগের.খেলোয়াড় জুয়ান খেলার ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি আসে রবিনহোর পা থেকে। খেলার প্রথমার্ধে অ্যাড্রিয়ানো আরও দুটি গোল করে ব্রাজিলের জয়কে সুসংহত করেন। ইনজুরি টাইমে আরেকটি গোল করে ইন্টার মিলানের খেলোয়াড় অ্যাড্রিয়ানো হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন।

এই ম্যাচে জুয়ান আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় গোল করার যোগ্যতা অর্জন করলো। ব্রাজিল দলের একমাত্র হতাশা হচ্ছে বিরতির পর গ্রোয়েন ইনজুরির কারণে রোনাল্ডোকে বিশ্রামের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। এ নিয়ে পরপর ছয়টি ম্যাচে তিনি কোন গোল পাননি। ফুলব্যাক রবার্তো কার্লোসও প্রথম ভাগের খেলার পর মাঠের বাইরে চলে যান।

ব্রাজিল চিলির সাথে জয়ের মধ্য দিয়ে ১০ জাতি দক্ষিণ আমেরিকার গ্রুপে শীর্ষ স্থান অধিকারী আর্জেন্টিনার সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে একে নিয়ে এসেছে। ১৬ খেলায় ব্রাজিলের সংগ্রহ ৩০। চতুর্থ স্থান অধিকারী প্যারাগুয়ের পরেই চিলির অবস্থান ছিল। ব্রাজিলের সাথে ম্যাচের পর তাদের অবস্থান ষষ্ঠে নেমে যায় এবং সংগৃহীত পয়েন্ট ২০। শীর্ষ চারটি দল জার্মানীর বিশ্বকাপে খেলার মর্যাদা পাবে আর পঞ্চমটি ওসেনিয়া অঞ্চলের বিজয়ীর সাথে খেলবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।