২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে পাক-ভারত মহিলা ক্রিকেট, ডিসেম্বরে প্রস্তাবিত এশিয়া কাপ

ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো ২৬ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 10:48 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তারা লাহোরে চারটি একদিনের ক্রিকেট ম্যাচ খেলবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহিলা শাখার সচিব শামসা হাসমি বলেন, ভারতের এই সফর পাকিস্তানে ক্রিকেটের প্রতি মহিলাদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, “ভারতের অনুর্ধ্ব ২১ মহিলা দল পাঠাতে অনুরোধ করেছি আমরা। কেননা তাদের সিনিয়র দল খুবই শক্তিশালী, কিন্ত আমরা শুরু করেছি মাত্র। আমাদের জাতীয় দল তাদের মোকাবিলা করবে।”

ভারত এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকাতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাথে রানার্স আপ হয়েছে। আর পাকিস্তান দল কোয়ালিফাই করতে পারেনি।

পকিস্তানে মহিলা ক্রিকেটের মান্নোনয়নের জন্য পিসিবি প্রথমবারের মতো চলতি বছরের শুরুতে জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছিল। সেখানে বাছাইকৃত ৩৫ জনের মধ্য থেকে আগামী সপ্তাহে জাতীয় দল গঠন করা হবে।

হাশমি বলেন, “ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে এশিয়ান ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতি আবেদন রেখেছে পিসিবি।”

মুসলিম প্রধান দেশে মহিলা ক্রীড়াক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করায় তিনি পারভেজ মোশাররফ সরকারের প্রশংসা করেন। পাকিস্তানের রক্ষণশীল সমাজে গত বছর প্রথম মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ মাসের শেষের দিকে প্রথমবারের মতো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান গত সপ্তাহে ইসলামাবাদের নিকট প্রথম আন্তর্জাতিক মহিলা ষ্কোয়াশ টুর্নামেন্ট সমাপ্ত করেছে।

পাকিস্তানের মহিলা ক্রীড়াবিদদের টি সার্ট কিংবা শর্টস পড়ে খেলার সুযোগ নেই। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইসলামী মৌলবাদী সরকার মহিলা ক্রীড়াবিদদের প্রশিক্ষণে পুরুষ প্রশিক্ষক নিষেধ করেছিল। কিন্ত প্রাদেশিক সরকার বর্তমানে কিছুটা নমনীয় হয়ে প্রয়োজনে পুরুষ কোচ রাখার অনুমতি দিয়েছে।