দ্বিতীয় বিভাগ দাবার শীর্ষে মনিপুর চেস ক্লাব
দ্বিতীয় বিভাগ দাবা লিগে রোববার ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মনিপুর চেস ক্লাব।
সাড়ে ১৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা এবং সেন্ট্রাল চেস ক্লাব। তৃতীয় স্থানে অবস্থান করছে সারুলিয়া ইউনিয়ন চেস ক্লাব (১৫ পয়েন্ট)। এছাড়া সাড়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব, রাজশাহী জেলা দাবা খেলোয়াড় এসোসিয়েশন এবং মাতুয়াইল প্রতিবাদী তরুণ সমাজ।
