২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত টেবিল টেনিসে চ্যাম্পিয়ন মেহেদী

মেট্রো গ্র“প উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের অবাছাই বিভাগে নর্থ সাউথ ইউনিভার্সিটির মেহেদী চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ লাভ করেছেন। উডেন ফ্লোর জিমনেশিয়ামে রোববার মেহেদী ৪ - ০ সেটে ব্র্যাক ইউনিভার্সিটির আরিফকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বালক বিভাগের এক নম্বর গ্র“পে নড়াইল ৩ - ০ সেটে নিউ কলোনীকে, দিনাজপুর ৩ - ০ সেটে গাইবান্ধাকে এবং জাগরণী একই ব্যবধানে পটুয়াখালীকে পরাজিত করে।

এই বিভাগের দুই নম্বর গ্র“পে বিমান ৩ - ০ সেটে মাগুরাকে, হবিগঞ্জ ৩ - ২ সেটে খুলনাকে এবং বর্ণ টিটি ক্লাব ৩ - ০ সেটে রাজশাহীকে হারিয়েছে।

বালিকা বিভাগে আবাহনী ৩ - ০ সেটে ইলেভেন স্টার ক্লাবকে, নড়াইল ৩ - ০ সেটে রাজশাহীকে এবং পটুয়াখালী ৩ - ১ সেটে যশোরকে পরাজিত করে।

বাংলাদেশ টিটি প্লেয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের সভাপতি রোকেয়া আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়, বাংলাদেশ টিটি প্লেয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জোবেরা রহমান লিনু।