২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার হ্যান্ডবলে নারিন্দা প্রগতির জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে রোববার কিউট ১৩তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব জয় পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

নারিন্দা প্রগতি ২২ - ২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ১১ - ১২ গোলে পিছিয়ে ছিল। নারিন্দা প্রগতির মিজান আট, গৌরব পাঁচ এবং আকরাম তিন গোল করেন। বাংলাদেশ পুলিশের নুরে আলম ও আব্দুর পাঁচটি করে, মহিউদ্দিন, নূরুল ও চিনুমং তিনটি করে গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের আমজাদ।