২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবছর চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা ভাবনা চলছে

এখন থেকে প্রতিবছর চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা ভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সিডনিতে আইসিসির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে আইসিসির একটি সূত্র জানায়। এর আগে গত মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির আরকেটি বৈঠকে এ ব্যাপারে আলোচনা করা হয়।

দুবাইয়ে ওই বৈঠকে, প্রতি দুই বছরের পরিবর্তে প্রতিবছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তাব করা হয় ।

আগামী বছর অক্টোবরে পরবর্তী আইসিসি ট্রফি ভারতে অনুষ্ঠিত হবে। এর আগে অবশ্য ভারতে পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে।

আইসিসি জানিয়েছে, যদি প্রত্যেক সদস্য দেশের সম্মতি থাকে, তাহলে ২০০৭ থেকে প্রতিবছর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হতে পারে।

বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের আয়োজন করে