এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে অঞ্জু লং জাম্পে সোনা জিতলেন
দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ভারতের অঞ্জু ববি জর্জ মহিলাদের লং জাম্পে সোনা জয় করেছেন।
অঞ্জু ৬ দশমিক ৬৫ মিটার অতিক্রম করে এই সোনা জয় জিতলেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ রের্কড ৬ দশমিক ৮৩ মিটার।
চলতি মৌসুমে অঞ্জুর সময়টা ভাল না কাটলেও ক্রমশ তার উন্নতি হচ্ছে। গত মে মাসে দোহাতে সুপার গ্রান্ড প্রিক্সে তিনি ৪র্থ হন এবং জুলাইতে জাতীয় মিটে তিনি প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
