২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া হারলে সুপার সিরিজ আকর্ষণ হারাবে, বিস্তারিত

অ্যাশেজ সিরিজের চূড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়া যদি জিততে না পারে তাহলে আইসিসি-র সুপার সিরিজ টেস্ট আকর্ষণ হারাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 11:37 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সাথে অবশিষ্ট বিশ্ব একাদশ ম্যাচটির আবেদন নির্ভর করছে ওভাল টেস্টে ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার ফলাফলের ওপর। ইংল্যান্ড সিরিজ জয় করে নিলে অস্ট্রেলিয়া হয়তো দলে ব্যাপক পরিবর্তন আনবে। আইসিসি বিষয়টি কিভাবে দেখবে সেটাই হবে দেখার বিষয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের মর্যাদা তখন আর অস্ট্রেলিয়ার থাকছে না।

অ্যাশেজ সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার বিশেষ করে ব্যাটসম্যানরা ভাল করতে না পারলে তাদের কপালে দুর্ভোগ আছে তা নিশ্চিত। ম্যাথিউ হেডেন ম্যাচ উইনিং ইনিংস যদি উপহার দিতে না পারেন তাহলে সুপার সিরিজের জন্য বাছাইকৃত দলে তার জায়গা হবে না। মাইকেল হোজি তার স্থলাভিষিক্ত হবেন।

আর যদি অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট জিতে যায় এবং সিরিজ ড্র হয় তাহলে দলে পরিবর্তন আনার সম্ভাবনা কম। ট্রেন্ট ব্রিজে গত টেস্ট হারার পর রিকি পন্টিংয়ের অধিনায়কত্বও এখন প্রশ্নের সম্মুখীন।