তৃতীয় ওয়ানডের জন্য প্রস্তুত শ্রীলংকা
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেলেছে শ্রীলংকা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিয়ম রক্ষার লড়াইয়ে।
কিন্তু তারপরও থেমে নেই শ্রীলংকার প্রস্তুতি। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে কোন রকম ছাড় দিতে রাজি নয় স্বাগতিকরা। উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ম্যাচে ৭৫ রানের জয় পায় শ্রীলংকা।
এদিকে পিঠের ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশের পেস ব্যাটারীর প্রধান অস্ত্র মাশরাফি বিন মুর্তজা শেষ ম্যাচে মাঠে নামতে পারেন। মাশরাফির পিঠের ব্যথার ক্রমশই উন্নতি হচ্ছে।
ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দু’দল।
