ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পাতানো ম্যাচের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতানের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছেন। তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত জানা যায়নি।
সোমবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভার আগে সভাপতি প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
দেশের শীর্ষস্থানীয় তিনটি ক্লাব- মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র গত ১১ আগস্ট ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে পয়েন্ট তালিকার নীচের চারটি দলের সাথে ম্যাচ ফিক্সিংয়ের আভিযোগ করে।
