প্রিমিয়ার ফুটবলে ইয়ংমেন্সকে হারিয়ে ফরাশগঞ্জের পূর্ণ পয়েন্ট লাভ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শনিবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এক গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে অবস্থান করছে ফরাশগঞ্জ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ইয়ংমেন্সের পয়েন্ট ১২। ইয়ংমেন্স তালিকায় নবম স্থানে রয়েছে।
ম্যাচের ৩৭ মিনিটে ফরাশগঞ্জের অধিনায়ক ওয়ালিদ একমাত্র গোলটি করেন। ডান প্রান্ত থেকে নাইজেরিয়ান ফেলিক্সের বাড়িয়ে দেয়া পাসে তীব্র শটে গোল করেন ওয়ালিদ। ৪০ মিনিটে ইয়ংমেন্সের রিপন খানের ক্রস থেকে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন রনি।
