২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরছেন বাশার

শ্রীলংকা সফররত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসছেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলেই ঢাকার ফ্লাইট ধরবেন বাশার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

অধিনায়ক হাবিবুলের মা হৃদরোগে আক্রান্ত হলে শনিবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

১২ সেপ্টেম্বর শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বাশার পুনরায় দলের সাথে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাবিবুল বাশারের মায়ের দ্রুত রোগমুক্তি কামনা করেছে।