স্কুল ফুটবলে ধোলাইপাড় স্কুল গ্র“প চ্যাম্পিয়ন
প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে দুই নম্বর জোনের ‘এ’ গ্র“পের চ্যাম্পিয়ন হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়। শনিবার প্রথম পর্বের গ্র“প ফাইনালে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় ৪ - ০ গোলে রহমতউল্লাহ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়।
এই জোনের বি গ্র“পের অপর খেলায় সেগুন বাগিচা উচ্চ বিদ্যালয় ২ - ০ গোলে হারিয়েছে সিদ্ধেশ্বরী বয়েজ উচ্চ বিদ্যালয়কে।
এক নম্বর জোনের এ গ্র“পের খেলায় খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় একমাত্র গোলে হারায় তিতাস গ্যাস উচ্চ বিদ্যালয়কে। বি গ্র“পের খেলায় আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয় একই ব্যবধানে হারিয়েছে শাহ নূরী মডেল উচ্চ বিদ্যালয়কে। সবগুলো খেলাই বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ধানমন্ডি ক্লাব মাঠে তিন নম্বর জোনের ডি গ্র“পের খেলায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস উচ্চ বিদ্যালয় ২ - ১ গোলে আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে, সি গ্র“পে রাজধানী উচ্চ বিদ্যালয় ১ - ০ গোলে এনাম চিলড্রেন একাডেমিকে পরাজিত করে।
মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল মাঠে চার নম্বর জোনের সি গ্র“পে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয় ৩ - ২ গোলে মনি খান উচ্চ বিদ্যালয়কে এবং ডি গ্র“পে সাউথ ব্রীজ উচ্চ বিদ্যালয় ১ - ০ গোলে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়কে হারায়।
উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠে পাঁচ নম্বর জোনের সি গ্র“পে কামারপাড়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর খান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার খেলাটি ১ - ১ গোলে ড্র হয়। জোনের ডি গ্র“পে আই এ এস উচ্চ বিদ্যালয় এবং সেনাপল্লী উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচটিও ১ - ১ গোলে ড্র হয়।
