আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে খিলগাঁও মডেল স্কুল চ্যাম্পিয়ন
খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।
শনিবার টুর্নামেন্টের ফাইনালে খিলগাঁও মডেল বিদ্যালয় ১-০ গোলে বাসাবো শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন রুবেল।
বিজয়ী দলের গোলদাতা রুবেল চলতি প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে একটি করে ট্রিপল ও ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম।
