নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত
মোহাম্মদ কাইফের দায়িত্বশীল ব্যাটিং-এর ওপর ভর করে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। কাইফের অপরাজিত ১০২ রানে ভারত ৪৭ দশমিক তিন ওভারে ২৭৮ রানের টার্গেট অতিক্রম করে।
জিস্বাবুয়ের হারারেতে শুক্রবার ভিডিওকন ট্রাইঙ্গুলার সিরিজে নিউজিল্যান্ড প্রথম পরাজয় বরন করে। সিরিজের অপর দল হচ্ছে জিম্বাবুয়ে যারা একটি ম্যাচও জিততে পারেনি।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭৮ রান করে। স্টাইরিস ৫৬, ফ্লেমিং ৪৭ ও ম্যাকমিলান সর্বোচ ৪০ রান সংগ্রহ করেন। নেহরা ৫৭ রানে ২টি, পাঠান ৬০ রানে ২টি এবং অজিত আগারকার ৬১ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
ভারত ১৫ বল বাকি থাকতেই ২৭৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেহবাগের ৪৫, কাইফের অপরাজিত ১০২ এবং ধোনির অপরাজিত ৩৭ রান ছিল ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত সংগৃহীত সর্বোচ রান।
আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের সাথে ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার আগে অবশ্য রোববার জিম্বাবুয়ের সাথে লিগের শেষ ম্যাচটা নিয়মানুযায়ী খেলবে ভারত।
